News71.com
 International
 28 Apr 21, 10:14 PM
 334           
 0
 28 Apr 21, 10:14 PM

দেশে রাশিয়া-চীনের করোনা টিকা উৎপাদনের নীতিগত অনুমোদন।।

দেশে রাশিয়া-চীনের করোনা টিকা উৎপাদনের নীতিগত অনুমোদন।।

নিউজ ডেস্কঃ চীন ও রাশিয়ার ভ্যাকসিন বাংলাদেশে উৎপাদনের নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। আজ বুধবার অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটির ভার্চ্যুয়াল বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মর্তারা। বৈঠক শেষে অনুমোদিত প্রস্তাবগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. শাহিদা আক্তার। রাশিয়ার ‘স্পুটনিক-ভি’ ও চীনের ‘সাইনোফার্ম’ থেকে সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণ করে বাংলাদেশে টিকা উৎপাদনের জন্য মন্ত্রিসভা কমিটি অনুমোদন দেয়। তবে কোন কম্পানি উৎপাদন করবে সেটা এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান অর্থমন্ত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন