News71.com
 International
 29 Apr 21, 02:44 PM
 310           
 0
 29 Apr 21, 02:44 PM

চলে গেলেন চন্দ্রজয়ী মাইকেল কলিন্স।।

চলে গেলেন চন্দ্রজয়ী মাইকেল কলিন্স।।

আন্তর্জাতিক ডেস্কঃ ঐতিহাসিক অ্যাপোলো-১১ মিশনের অন্যতম নভোচারী মাইকেল কলিন্স ৯০ বছর বয়সে মারা গেছেন। ১৯৬৯ সালে যুক্তরাষ্ট্র প্রথম মানববাহী মিশন চালায় চাঁদের বুকে। সেই মিশনে নীল আর্মস্ট্রং ও এডউইন অলড্রিনের সঙ্গী ছিলেন মাইকেল কলিন্স। চন্দ্র মিশনের মূল মহাকাশ যান নিয়ন্ত্রণের দায়িত্ব ছিল কলিন্সের কাঁধে।

২৮ এপ্রিল কলিন্সের পরিবারের সদস্যরা টুইটার ও ফেসবুকে কলিন্সের ভ্যারিফায়েড পেজ এ খবর জানান। তাঁরা জানানা, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের বাবা ও দাদা আজ চলে গেলেন। ক্যান্সারের সঙ্গে লড়াই করেছেন তিনি। পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর শেষদিনগুলো শান্তিতে কেটেছে। মাইক জীবনের কোনো চ্যালেঞ্জ থেকে কখনো পালিয়ে যাননি, বীরের মতো লড়েছেন। তাঁর শেষ চ্যালেঞ্জ, ক্যানসারেরও মুখোমুখি হয়েছিলেন একইভাবে। আমরা তাঁকে অনেক মিস করব। তাঁর তীক্ষ্ম রসবোধ, সুতীব্র লক্ষ্যবোধ এবং বিচক্ষণ দৃষ্টিভঙ্গি- এসবই তিনি শিখেছেন সেই মহাশূন্য থেকে পৃথিবীর দিকে তাকিয়ে এবং তাঁর মাছ ধরা নৌকায় বসে বিশাল সমুদ্রের শান্ত পানিতে চোখ রেখে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন