News71.com
 International
 30 Apr 21, 07:02 PM
 350           
 0
 30 Apr 21, 07:02 PM

ঘণ্টায় ১০-১৫ জন রোগীর মরদেহ দাহ দিল্লির শ্মশানে।

ঘণ্টায় ১০-১৫ জন রোগীর মরদেহ দাহ দিল্লির শ্মশানে।

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের রাজধানী দিল্লির বর্তমান পরিস্থিতি একেবারেই করুণ। শ্মশানে জায়গা না-পেয়ে বাড়িতে মরদেহ ফিরিয়ে এনে পচন আটকাতে বরফ-চাপা দেওয়াটা দিল্লির বিভিন্ন প্রান্তে নিত্য-নৈমিত্তিক ঘটনা। একাকি যারা মারা গেছেন, তাদের কারো কারো সৎকার হচ্ছে স্বেচ্ছাসেবী সংস্থার হাতে। অক্সিজেন নিয়ে হাহাকার অব্যাহত রয়েছে এবং শ্মশানে চিতার সারি। গড়ে প্রতি ঘণ্টায় ১০ থেকে ১৫ জন করোনা রোগীর মরদেহ দাহ হচ্ছে শ্মশানে।

করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দিল্লিতে করোনায় মৃতের সংখ্যা ১৫ হাজারের বেশি। গত তিন-চার সপ্তাহে শুধু নথিভুক্ত মরদেহ ৩৯৮২ জনের। অনেকের দাবি, প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি। কারণ নথিভুক্ত না-করেই বহু মরদেহ দাহ হয়ে যাচ্ছে। ১১ বছর ধরে দিল্লির দয়ানন্দ মুক্তিধাম শ্মশানে কাজ করছেন রাম পাল। তিনি বরাবরই লোকজনকে বলছেন, এখানে আসবেন না। জায়গা নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন