
আন্তর্জাতিক ডেস্কঃ তিব্বতের কেন্দ্রীয় প্রশাসনের ধর্মশালাভিত্তিক পার্লামেন্ট থেকে জানানো হয়েছে রাশিয়া, ইউক্রেন এবং কাজাখস্তানে থাকা তিব্বতিয়ান সম্প্রদায়ের লোকজন ১১ তম পঞ্চন লামা গেদুন চোকি নেইমা'র ৩২ তম জন্মদিন উদযাপন করেছেন।
এর আগে ১৯৯৫ সালের ১৫ মে তিব্বতের ধর্মগুরু দালাই লামা ওই সময় মাত্র ছয় বছরের গেদুন চোকি নেইমাকে ১১তম পঞ্চন লামা হিসেবে পছন্দ করেন। তার দিন দিন পর গেদুন চোকি ও তার পরিবারকে অপহরণ করে চীনা কর্তৃপক্ষ। তারপর থেকে তাকে আর দেখা যায়নি। তিব্বতের কেন্দ্রীয় প্রশাসন জানিয়েছে, সেন্ট পিটার্সবার্গে কয়েকশ তেলের প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করেছে তাদের সম্প্রদায়ের লোকজন। পঞ্চন লামার সম্মানে প্রার্থনা করা হয়েছে রাশিয়ার তুবা এলাকায়। এমনকি মস্কোজুড়ে গেদুন চোকির সম্মানে উদযাপন চলেছে।