News71.com
 International
 30 Apr 21, 11:16 PM
 336           
 0
 30 Apr 21, 11:16 PM

সিংহাসনে আরোহণের ৩৭ দিনের মাথায় জুলু রানির মৃত্যু।।

সিংহাসনে আরোহণের ৩৭ দিনের মাথায় জুলু রানির মৃত্যু।।

আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় নৃতাত্ত্বিক জুলুগোষ্ঠীর অন্তর্বর্তীকালীন শাসক রানি শিয়িওয়ে মন্টফোমবি দামিনি জুলু মারা গেছেন। জুলু রাজপরিবার এক ঘোষণায় তার মৃত্যুর খবর জানিয়েছে। স্বামী গুডউইল জোয়েলিথিনির মৃত্যুর পর গত মাসেই মন্টফোমবি দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় নৃতাত্ত্বিক এই গোষ্ঠীর অন্তর্বর্তীকালীন শাসক হয়েছিলেন। তবে সিংহাসনে বসার ৩৭ দিন পর মারা গেলেন ৬৫ বছর বয়সী এই রানি। স্বামীর মৃত্যুর পর চলতি বছরের ২৪ মার্চ জুলুদের নেতা হিসেবে মন্টফোমবির নাম ঘোষণা করা হয়েছিল।

জুলু রানির প্রধানমন্ত্রী এক বিবৃতিতে জানান, মন্টফোমবির মৃত্যু রাজপরিবারকে স্তব্ধ করে দিয়েছে। তারা পুরোপুরি শোকাচ্ছন্ন। ১ কোটি ১০ লাখ জনগোষ্ঠীর জুলু জাতির পরবর্তী শাসকের নাম এখনো ঘোষণা করা হয়নি। সপ্তাহখানেক আগে অসুস্থ রানি মন্টফোমবিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে তার অসুস্থতার ধরন ও রোগের নাম প্রকাশ করা হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন