News71.com
 International
 01 May 21, 01:58 PM
 317           
 0
 01 May 21, 01:58 PM

ভারতে একদিনে করোনায় আক্রান্ত চার লক্ষাধিক মানুষ।।

ভারতে একদিনে করোনায় আক্রান্ত চার লক্ষাধিক মানুষ।।

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এক কোটি ৯১ লাখ ৫৭ হাজার ৯৪ জন এবং মারা গেছে দুই লাখ ১১ হাজার ৮৩৫ জন। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে চার লাখ দুই হাজার ১১০ জন এবং মারা গেছে তিন হাজার ৫২২ জন। এর আগের দিন ২৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়েছে তিন লাখ ৮৬ হাজার ৮৮৮ জন এবং মারা গেছে তিন হাজার ৫০১ জন।

দেশটিতে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে এক কোটি ৫৬ লাখ ৭৩ হাজার তিন জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে ৩২ লাখ ৭২ হাজার ২৫৬ জন। সে দেশে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার ৯৯ শতাংশ এবং মারা যাওয়ার হার এক শতাংশ। দেশটিতে বর্তমানে করোনায় আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে আট হাজার ৯৪৪ জন এবং বাকিদের অবস্থা স্থিতিশীল। বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন