
আন্তর্জাতিক ডেস্কঃ করোনাভাইরাসের আতঙ্কে মৃত মায়ের পাশেই দিন দুয়েক ধরে অভুক্ত হয়ে পড়ে ছিল দেড় বছরের শিশু। ভারতের মহারাষ্ট্রের পুণের এই ঘটনায় মহামারির ভয়াল ছবি আবারো ফুটে উঠল। অভিযোগ উঠেছে, ওই নারী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সন্দেহ করেই সংক্রমিত হওয়ার ভয়ে তার সাহায্যের জন্য ছুটে আসেনি কোনো প্রতিবেশী।
পুলিশ বলছে, মৃত নারী পুণের পিমরি চিঞ্চবাড় এলাকার বাসিন্দা। সোমবার তার ঘর থেকে দুর্গন্ধ বের হতে দেখে শেষ পর্যন্ত প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে দরজা ভেঙে ওই নারী মরদেহ উদ্ধার করে। ঘরের নারীর দেহের পাশে শিশু ছিল। তার স্বামী উত্তরপ্রদেশে কাজের খোঁজে গেছেন বলে জানিয়েছে পুলিশ। পুলিশের ধারণা, গত শনিবার ওই নারীর মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক সময় জানা যাবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।