News71.com
 International
 01 May 21, 09:33 PM
 299           
 0
 01 May 21, 09:33 PM

জিতে ক্ষমতায় ফিরবেই তৃণমূল।। মমতা ব্যানার্জি

জিতে ক্ষমতায় ফিরবেই তৃণমূল।। মমতা ব্যানার্জি

আন্তর্জাতিক ডেস্কঃ দুই-তৃতীয়াংশ আসন জিতে ক্ষমতায় ফিরবেই তৃণমূল, শুক্রবার দলীয় প্রার্থীদের সঙ্গে ভারচুয়াল বৈঠক করে এই বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তৃণমূল সুপ্রিমো বলেন, “আমাদের প্রচুর আসন আসবে, তা নিশ্চিত। আমাদের জয় নিশ্চিত। দুই-তৃতীয়াংশ আসন নিয়ে আমরা ফিরবো।”

আজ মমতা তার দলের সকল প্রার্থীদের সাথে ভার্চুয়াল বৈঠক করেন এবং ২ মে অর্থাৎ ভোট গণনার দিন কাকে কী কী করতে হবে তা বুঝিয়ে দেন। বৈঠকে তিনি আরও বলেন, সংবাদমাধ্যমের একাংশের সঙ্গে বিজেপির বোঝাপড়া হয়ে গিয়েছে। তাই গণনার শুরু থেকেই হয়তো দেখা যাবে, বিজেপি এগিয়ে গিয়েছে। কিন্তু তাতে চিন্তার কিছু নেই। দিনের শেষে তৃণমূলই জিতছে, তৃণমূলই জিতবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন