News71.com
 International
 02 May 21, 07:28 PM
 267           
 0
 02 May 21, 07:28 PM

পশ্চিমবঙ্গে ভোট গণনা চলছে।। হাড্ডাহাড্ডি লড়াইয়ে এগিয়ে তৃণমূল

পশ্চিমবঙ্গে ভোট গণনা চলছে।। হাড্ডাহাড্ডি লড়াইয়ে এগিয়ে তৃণমূল

আন্তর্জাতিক ডেস্কঃ পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনে ভোট গণনা শুরু হয়েছে। রোববার (০২ মে) ভারতীয় সময় সকাল ৮টায় পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট গণনা শুরু হয়। বিধানসভার মোট আসন ২৯৪টি হলেও নির্বাচন চলাকালে দুই প্রার্থীর মৃত্যু হওয়ায় দুটি আসনের নির্বাচন স্থগিত হয়েছে। ভোগগ্রহণ শেষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলেছিল বুথফেরত সমীক্ষাতে। রোববার সকালে পোস্টাল ব্যালটে প্রথমে গণনা শুরু হয়। আনন্দবাজার বলছে, ভোটগণনা শুরুর পর ৪০টি আসনে তৃণমূল এবং ৩৫টিতে বিজেপি এগিয়ে রয়েছে।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত বিজেপি ৭২টি আসনে এবং তৃণমূল কংগ্রেস ৬৯টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে ইন্ডিয়া টাইমস বলছে, ৭৬টি আসনে তৃণমূল এবং বিজেপি ৫৮টি আসনে এগিয়ে রয়েছে। এবারের নির্বাচনে সবার নজর নন্দীগ্রামে। পূর্ব মেদিনীপুরের এই আসনেই লড়ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার প্রতিদ্বন্দ্বী তারই এক সময়ের ডান হাত, মন্ত্রিসভার সাবেক সদস্য শুভেন্দু অধিকারী। তাই শুধু রাজ্যবাসী নয়, গোটা দেশই এখন তাকিয়ে আছে নন্দীগ্রামের দিকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন