
আন্তর্জাতিক ডেস্কঃ করোনার ভারতীয় ধরণ দেশটিতে ভয়ংকর তাণ্ডব চালাচ্ছে। দেশটিতে একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিন হাজার ৬৮৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২ লাখ ১৫ হাজার ৫৪২ জনে।রোববার (০২ মে) এসব তথ্য জানায় ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়। খবরে বলা হয়, দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হয়েছে ৩ লাখ ৯২ হাজার ৪৮৮ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৯৫ লাখ ৫৭ হাজার ৪৫৭ জনে। ভারতীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর তথ্যমতে, ভারতে তৈরি হওয়া করোনা ভাইরাসের নতুন ধরণটির নাম গবেষকেরা দিয়েছেন ‘বি-ওয়ান-সিক্সসেভেনটিন’। গত অক্টোবরে এটি প্রথম শনাক্ত হয়।