News71.com
 International
 02 May 21, 07:32 PM
 261           
 0
 02 May 21, 07:32 PM

টিকা পেতে ‘হুমকি’।। যুক্তরাজ্যে পাড়ি দিলেন সেরাম সিইও

টিকা পেতে ‘হুমকি’।। যুক্তরাজ্যে পাড়ি দিলেন সেরাম সিইও

আন্তর্জাতিক ডেস্কঃ করোনার টিকা পেতে ভারতের টিকা প্রস্তুতকারক সংস্থা সেরামের চিফ এগজিকিউটিভ অফিসার (সিইও) আদার পুনাওয়ালাকে চাপ দিচ্ছিলেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে কর্পোরেট কর্তারা। সে কারণে ভারতীয় ফ্লাইটে নিষেধাজ্ঞা জারি হওয়ার আগেই দেশ ছেড়ে যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছেন সেরাম সিইও। পুরো ভরত যখন করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত, ঠিক এমন সময়ে এই খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদপত্র ‘দ্য টাইমস’।

পুনাওয়ালা সংবাদমাধ্যমকে বলেছেন, ‘হুমকি বললে কম বলা হয়। মানুষের আশা এবং আগ্রাসন অভূতপূর্ব। এটা আশ্চর্যজনক। প্রত্যেকেই মনে করছেন, তার টিকা পাওয়া উচিত। তারা এটা বুঝতে চাইছেন না, কেন অন্যদেরও তাদের আগে টিকা পাওয়া উচিত।’ দ্য টাইমসকে পুনাওয়ালা আরও বলেছেন, ‘ওরা বলছে, তুমি যদি টিকা না দাও তা হলে ফল ভালো হবে না ... এটা খারাপ ভাষা নয়। কিন্তু বলার ভঙ্গিমাটা খারাপ। ওদের কথা না শুনলে ওরা কী করতে পারে সেটা এর অন্তর্নিহিত অর্থ। এমন হুমকি আসছেই এবং তাদের দাবি না মানা পর্যন্ত কোনো কাজই করতে দিচ্ছে না।’ ব্রিটিশ সংবাদমাধ্যমটি পুনাওয়ালার বরাত দিয়ে জানিয়েছে, তিনি আরও কিছুদিন ব্রিটেনে কাটাবেন। তিনি বলেছেন, ‘আমি ওই পরিস্থিতিতে আর ফিরতে চাই না। সব ভার আমার কাঁধে। কিন্তু আমি একা তা বহন করতে পারব না।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন