News71.com
 International
 02 May 21, 07:34 PM
 281           
 0
 02 May 21, 07:34 PM

করোনায় ব্রাজিলের অবস্থা নাজুক।। রাশিয়ায় ১০ দিনের সাধারণ ছুটি

করোনায় ব্রাজিলের অবস্থা নাজুক।। রাশিয়ায় ১০ দিনের সাধারণ ছুটি

আন্তর্জাতিক ডেস্কঃ এখনও উন্নতি হয়নি বিশ্বজুড়ে করোনা পরিস্থিতির। সর্বশেষ একদিনে ১৪ হাজারের বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন সাড়ে ৮ লাখের বেশি মানুষ। দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলের অবস্থা খুবই নাজুক। রাশিয়ার করোনা পরস্থিতির অবনতি হওয়ায় ১০ দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ায় হঠাৎ করেই আবারও লাগামহীন হয়ে উঠেছে করোনাভাইরাস। প্রতিদিন গড়ে প্রায় ৪শ’ মানুষের মৃত্যু হচ্ছে। আক্রান্তের সংখ্যাও হু হু করে বাড়ছে।

এ অবস্থায় সাধারণ ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে দেশটির সরকার। তবে পুতিনের এ সিদ্ধান্ত যতটা না স্বাস্থ্য সচেতনার জন্য তার চেয়ে বেশি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে দেখছেন অনেক রাশিয়ান। তারা বলছেন, ৯০ ভাগ নিশ্চিত যে রাজনৈতিক কারণেই এই ছুটি ঘোষণা করা হয়েছে, যাতে করে ঠিকঠাক মতো নির্বাচন হয়। উত্তেজিত জনগণকে শান্ত করতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ব্রাজিলের করোনা পরিস্থিতিরও তেমন কোনো উন্নতি নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন