News71.com
 International
 03 May 21, 10:33 AM
 310           
 0
 03 May 21, 10:33 AM

স্বাধীন সাংবাদিকতা আমাদের সবচেয়ে বড় শক্তি।। জাতিসংঘ মহাসচিব

স্বাধীন সাংবাদিকতা আমাদের সবচেয়ে বড় শক্তি।। জাতিসংঘ মহাসচিব

আন্তর্জাতিক ডেস্কঃ ‘ভুল তথ্য, অপপ্রচাররোধে মুক্ত এবং স্বাধীন সাংবাদিকতা আমাদের সবচেয়ে বড় শক্তি। সাংবাদিকতা হলো একটি গণসম্পদ’। রোববার (২ মে) ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ উপলক্ষে এক বার্তায় জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এ কথা বলেন।

জাতিসংঘ মহাসচিব বলেন, করোনা ভাইরাস মহামারির সময় আমরা বিশ্বব্যাপী যে চ্যালেঞ্জগুলো মোকাবিলা করেছি, সেগুলো জীবন বাঁচাতে এবং শক্তিশালী, স্থিতিশীল সমাজ গঠনে নির্ভরযোগ্য । যাচাইকৃত এবং সর্বজনীনভাবে সহজলভ্য তথ্যগুলোর সমালোচনামূলক ভূমিকাকে চিহ্নিত করে। মহামারি এবং জলবায়ুর জরুরি অবস্থাসহ অন্যান্য সংকটময় সময়ে, সাংবাদিক এবং গণমাধ্যমকর্মীরা ক্ষতিকর ভুল এবং মিথ্যাচারকে মোকাবিলাসহ আমাদের দ্রুত-পরিবর্তিত এবং প্রায়শ অপ্রতিরোধ্য তথ্যের দৃশ্যপট তুলে ধরতে সহায়তা করেন। তিনি বলেন, অনেক দেশেই কেবল নিজেদের কাজের জন্য সাংবাদিকরা নতুন বিধিনিষেধ, সেন্সরশিপ, অপব্যবহার, হয়রানি, আটক এবং এমনকি মৃত্যুসহ অনেক বড় ব্যক্তিগত ঝুঁকিতে থাকে। সেই পরিস্থিতি আরও খারাপ দিকেই যাচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন