News71.com
 International
 03 May 21, 10:33 AM
 280           
 0
 03 May 21, 10:33 AM

এখনই বিজয় মিছিল করবেন না।। মমতা ব্যানার্জি

এখনই বিজয় মিছিল করবেন না।। মমতা ব্যানার্জি

আন্তর্জাতিক ডেস্কঃ পশ্চিমবঙ্গে বিজেপিকে হারিয়ে ক্ষমতায় আসতে যাচ্ছে তৃণমূল। দলটির সমর্থকরা উল্লাস শুরু করে দিয়েছে। এরমধ্যেই তৃণমূল সুপ্রিমো সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন, কোভিড বিধি মেনে এখনই বিজয় মিছিল করবেন না। রোববার (০২ মে) সকাল থেকে পশ্চিমবঙ্গে ভোট গণনা শুরু হয়। সকাল থেকেই ভোটের ফলাফল আসার পর থেকেই উচ্ছ্বাস বাড়তে থাকে তৃণমূল শিবিরে। ধীরে ধীরে বিজেপির চেয়ে তৃণমূলের আসন বাড়তে থাকে। এরমধ্যে নন্দীগ্রাম আসনে মমতা-শুভেন্দুর মধ্যে লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। তবে শেষ হাসি হেসেছেন মমতাই। শেষ খবর পাওয়া পর্যন্ত পশ্চিমবঙ্গে ২৯২ আসনের মধ্যে মমতার তৃণমূল এগিয়ে ২১৯ আসনে। বিজেপি এগিয়ে রয়েছে ৭২ আসনে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন