News71.com
 International
 03 May 21, 10:35 AM
 276           
 0
 03 May 21, 10:35 AM

মুখ্যমন্ত্রী মমতাকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী মোদি।।

মুখ্যমন্ত্রী মমতাকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী মোদি।।

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিজয়ী হওয়ায় এই দল ও তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার এক টু্ইট বার্তায় তিনি এই অভিনন্দন জানান। মোদি বলেন, পশ্চিমবঙ্গে তৃণমূলের জয়ের জন্য মমতা দিদিকে অভিনন্দন। পশ্চিমবঙ্গে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে কেন্দ্র। করোনা মাহামারি মোকাবিলায়ও সাবির্ক সহযোগিতা দেওয়া হবে বলে জানান মোদি।

রবিবার ভারতীয় সময় সকাল ৮টায় শুরু হয় এই নির্বাচনের ভোটগণনা। সকাল থেকে ভোটের খবরে বড় আকর্ষণ ছিল নন্দীগ্রাম। সেখানে দীর্ঘ সময় পিছিয়ে ছিলেন মমতা। তবে বেলা ২টার পর থেকে পরিস্থিতি পাল্টাতে থাকে। ১৫ দফা গণনার শেষে মমতা প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারীর চেয়ে এগিয়ে যান। তবে সন্ধ্যায় ঘটে আরেক নাটক। সব হিসেব পাল্টে শেষ হাসি হাসেন শুভেন্দুই। এই বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস টানা তৃতীয় দফায় জয়ী হতে চলেছে। জয়ের জন্য প্রয়োজন ১৪৮টি আসন। তৃণমূল এগিয়ে আছে ২১২টিতে। আর বিজেপি পেয়েছে ৭৮টি। আট দফায় ভোট পড়ার গড় হার ৮১ দশমিক ৬ শতাংশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন