News71.com
 International
 03 May 21, 10:38 AM
 319           
 0
 03 May 21, 10:38 AM

প্রতিযোগিতা আইন লঙ্ঘন করছে অ্যাপল।। ইউরোপীয় ইউনিয়ন

প্রতিযোগিতা আইন লঙ্ঘন করছে অ্যাপল।। ইউরোপীয় ইউনিয়ন

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের বিরুদ্ধে অ্যান্টি ট্রাস্ট আইন লঙ্ঘনের অভিযোগ করেছে ইউরোপীয় ইউনিয়নের নিয়ন্ত্রক সংস্থাগুলো। বলা হয়, কোম্পানিটির অ্যাপ স্টোরে অন্যায়ভাবে প্রতিদ্বন্দ্বী মিউজিক সার্ভিসগুলোকে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে। ইউরোপিয়ান কমিশনের শীর্ষ অ্যান্টি ট্রাস্ট কর্মকর্তা মারগ্রেথ ভেস্টাগার বলেন, প্রতিযোগিতা আইন লঙ্ঘন করছে অ্যাপল। কারণ এতে সস্তা বিকল্পগুলো সম্পর্কে ব্যবহারকারীদের জানাতে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে অ্যাপ উদ্ভাবকদের। যে কোনো বিশেষ কোম্পানির বাজার ক্ষমতা সীমিত করে দিয়ে প্রতিযোগিতায় উৎসাহিত করাই হচ্ছে অ্যান্টি ট্রাস্ট আইন।

মারগ্রেথ ভেস্টাগার বলেন, আমাদের প্রাথমিক সিদ্ধান্ত হচ্ছে অ্যাপ স্টোরে মিউজিক স্ট্রিম অ্যাপের বণ্টনে অ্যাপল তার প্রভাবশালী অবস্থানের অপব্যবহার করেছে। মিউজিক স্ট্রিম মার্কেটের প্রতিযোগিতাকে বিকৃতি করে দিয়েছে। মিউজিক ও পডকাস্ট জায়ান্ট স্পটিফাইয়ের কাছ থেকে অভিযোগ পেয়ে গত জুনে এ বিষয়ে তদন্ত শুরু করে ইউরোপীয় ইউনিয়ন। শুক্রবার (৩০ এপ্রিল) এক বিবৃতিতে কমিশন জানায়, স্ট্রিম সার্ভিসে অ্যাপলের ইন-অ্যাপ পার্চেজ সিস্টেম ব্যবহার বাধ্যতামূলক করে দেওয়ার বিরুদ্ধে আমাদের আপত্তি রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন