News71.com
 International
 03 May 21, 10:39 AM
 364           
 0
 03 May 21, 10:39 AM

তৃণমূল কংগ্রেস ২১৪ আসনে জয়ী।। ফের মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা

তৃণমূল কংগ্রেস ২১৪ আসনে জয়ী।। ফের মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা

আন্তর্জাতিক ডেস্কঃ ‘বাংলা আজ যা ভাবে, ভারত ভাবে আগামীকাল’—রীতিমতো প্রবাদে পরিণত হওয়া এই কথারই প্রতিফলন যেন পশ্চিমবঙ্গের এবারের বিধানসভা নির্বাচনের ফলাফল। আর ১০টি নির্বাচনের জয়-পরাজয়ের মতো এই নির্বাচনে একক দল হিসেবে শুধু তৃণমূল কংগ্রেস জিতল না, একই সঙ্গে জয়ী হলো বাংলার অসাম্প্রদায়িক চেতনাও। কিংবা কথাটিকে ঘুরিয়ে বলা যায়, কট্টর হিন্দুত্ববাদী ভাবাদর্শের উপাসক বিজেপির মেরুকরণে বিশ্বাসী নন বাংলার ভোটাররা। কেননা তাঁদের মনে আগামীকালের ভাবনা আছে। তাই গেরুয়াকরণে সর্বশক্তি নিয়োগ করেও পরাজয় মেনে নিতে হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-অমিত শাহ জুটিকে।

২৯০ আসনের মধ্যে ২১৪টিতে জয় ছিনিয়ে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। বিরাট বিজয়। তবে নন্দীগ্রামে নিজের আসনে হোঁচট খেয়েছেন মমতা। সেখানে ভোটগণনায় একবার মমতা এগিয়ে থাকেন তো পরক্ষণেই এগিয়ে যান বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। দিনভর এমন নাটকীয়তা চললেও নির্বাচন কমিশন শেষমেশ বিজয়ী ঘোষণা করে শুভেন্দুকে, যিনি একসময় পরিচিত ছিলেন মমতার ডান হাত হিসেবে। তবে বিধায়ক হতে না পারলেও মুখ্যমন্ত্রী হতে কোনো বাধা নেই মমতার। ৭৪ আসন নিয়ে বিরোধী দল হয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি)।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন