News71.com
 International
 03 May 21, 11:53 PM
 307           
 0
 03 May 21, 11:53 PM

হংকংয়ে করোনার পঞ্চম ঢেউয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।।

হংকংয়ে করোনার পঞ্চম ঢেউয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।।

আন্তর্জাতিক ডেস্কঃ করোনার পঞ্চম ঢেউয়ের আশঙ্কায় কাঁপছে হংকং। আগামী কয়েক সপ্তাহের মধ্যে হংকংয়ে করোনা পরিস্থিতি খারাপ হতে পারে বলে ধারণা করছে বিশেষজ্ঞরা। সম্প্রতি হংকংয়ে একজনের শরীরের করোনার নতুন স্ট্রেনের সন্ধান পাওয়া গেছে, এর পরেই অনেক মানুষকে নিরাপদস্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

সবচেয়ে অবাক করা বিষয় হলো করোনা আক্রান্ত ওই ব্যক্তি ২০১৯ সাল থেকে বিদেশে ভ্রমণ করেন নি। তাহলে তিনি কীভাবে এন৫০১ওয়াই ও ই৪৮৪কে মিউট্যান্টে আক্রান্ত হলো তাই ভাবিয়ে তুলছে চিকিৎসকদের। সাউথ চায়না মর্নিং পোস্টের দেওয়া তথ্য অনুযায়ী দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলে ওই দু’টি স্ট্রেনের সন্ধান পাওয়া যায়। আর এখন মারাত্বক ওই স্ট্রেনকে ঘিরে তৈরি হয়েছে নতুন আতঙ্ক। হংকংয়ে এখন পর্যন্ত করোনার চারটি স্ট্রেন শনাক্ত হয়েছে যার মধ্যে তিনটির উৎসের খোঁজ পাওয়া গেছে। শহরটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১১ হাজার ৭৭০ জন এবং মারা গেছে ২০৯ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন