News71.com
 International
 03 May 21, 11:57 PM
 278           
 0
 03 May 21, 11:57 PM

দক্ষিণ চীন সাগরে টহল বন্ধ করব না।। রদ্রিগো দুতার্তে

দক্ষিণ চীন সাগরে টহল বন্ধ করব না।। রদ্রিগো দুতার্তে

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে জানিয়েছেন, দক্ষিণ চীন সাগরে টহলরত নৌবাহিনী ও কোস্ট গার্ডের জাহাজ তিনি প্রত্যাহার করবেন না। দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনের সার্বভৌমত্ব নিয়ে কোনো রকম আপস করা হবে না বলেও জানিয়ে দেন তিনি।

দক্ষিণ চীন সাগরে তৎপরতা নিয়ে সম্প্রতি চীন ও ফিলিপাইনের মধ্যে উত্তেজনা বেড়েছে। স্থানীয় সময় গত বুধবার গভীর রাতে দুতার্তে জানান, যদিও ফিলিপাইন তাদের 'ভালো বন্ধু' চীনের কাছ থেকে বিনা মূল্যে কভিড-১৯ টিকাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পাচ্ছে, তবু এ জলপথ নিয়ে কোনো ধরনের তর্ক চলতে পারে না। তিনি বলেন, 'আমি চীনকে বলতে চাই, আমরা কোনো ঝামেলা চাই না। তবে আপনারা যদি আমাদের এ বিষয়ে ছাড় দিতে বলেন, তবে বলব, না। কিছু বিষয় আছে, যা নিয়ে ছাড় দেওয়া চলে না। যেমন এ ক্ষেত্রে পিছু হটা। এটা কঠিন। আমরা আশা করি, তারা এটা বুঝতে পারবে। আমার দেশকে রক্ষায় আমি আগ্রহী'।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন