News71.com
 International
 04 May 21, 12:02 AM
 303           
 0
 04 May 21, 12:02 AM

উইঘুর ইস্যুতে দৃঢ় অবস্থানের পরিকল্পনা জাপানের।।

উইঘুর ইস্যুতে দৃঢ় অবস্থানের পরিকল্পনা জাপানের।।

আন্তর্জাতিক ডেস্কঃ সম্প্রতি চিনের জিনজিয়াং প্রদেশে মানবাধিকার লঙ্ঘনের ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে জাপানি কোম্পানিগুলো উইঘুর মুসলমানদের কাজ করতে বাধ্য করছে এমন অংশীদারদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক স্থগিত করার পরিকল্পনা করছে। জাপান ফরোয়ার্ড নিউজ পোর্টালের খবরে বলা হয়েছে, পণ্য বয়কট নিয়ে জাপানি কোম্পানিগুলো চীনের হুমকির মুখে রয়েছে। এ হুমকি জাপানি কোম্পানিগুলোকে কঠিন পরিস্থিতিতে ফেলেছে। অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউটের (এএসআইপি) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, উইঘুরদের বাধ্যতামূলক শ্রমের সঙ্গে জড়িত চীনা ফ্যাক্টরির সঙ্গে ব্যবসা করেছে এমন শীর্ষস্থানীয় ৮০ টি প্রতিষ্ঠানের মধ্যে মোট ১৪ টি জাপানি কোম্পানি রয়েছে।

গত মাসে জাপানের শীর্ষস্থানীয় কেচআপ(চাটনি) প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘কাগমি’, উইঘুরদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি নিয়ে জিনজিয়াং প্রদেশ থেকে কাঁচামাল আমদানি বন্ধ করে দিয়েছে। কাগমির একজন প্রতিনিধি বলেন, খরচ এবং মানের পাশাপাশি "মানবাধিকার সমস্যাগুলি নিয়েও সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে"। প্রতিবেদনে বলা হয়েছে, উইঘুর ইস্যু নিয়ে এই অঞ্চলের সঙ্গে ব্যবসা বন্ধ করা প্রথম জাপানি কর্পোরেশন হিসাবে কাগমিকে গণ্য করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন