
আন্তর্জাতিক ডেস্কঃ বিজেপিকে হারিয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতায় এসেছে তৃণমূল কিন্তু মমতা ব্যানার্জি কোনভাবেই নন্দীগ্রামে হার মেনে নিতে পারছেন না। নির্বাচনের ফল বেরোনোর পরের দিন অর্থাৎ আজ সাংবাদিকদের সাথে কালীঘাটের নিজের বাসায় আলাপ করার সময় নন্দীগ্রামের নির্বাচনের ফল নিয়ে গুরুতর অভিযোগ করলেন মমতা।
“প্রাণনাশের হুমকি রয়েছে বলে পুনর্গণনার নির্দেশ দিতে ভয় পাচ্ছেন নন্দীগ্রামের রিটার্নিং অফিসার। চার ঘন্টা সার্ভার ডাউন করে রাখে। ৪০ মিনিট লোডশেডিং। আমি এতো বড় মাফিয়াগিরি দেখিনি। আমায় রাজ্যপাল জানালেন তারপর সব বদলে গেল? আমি আদালতে যাবো,’’ বলেন মমতা। নন্দীগ্রামের ফল ঘোষণার সময় অনেক বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল কারণ শুরুতে মমতাকে জয়ী ঘোষণা দেওয়ার পরেও চূড়ান্ত ফলে তাকে পরাজিত ঘোষণা দেওয়া হয়। তারপরে তৃণমূলের তরফ থেকে ভোট পুনর্গণনার আবেদন জানানো হয় যা নন্দীগ্রাম কেন্দ্রের রিটার্নিং অফিসার বাতিল করে দেন।