
আন্তর্জাতিক ডেস্কঃ ১৬৭ দিন মহাকাশে অবস্থানের পর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) মিশন শেষে চার নভোচারী পৃথিবীর বুকে ফিরে এসেছেন। রবিবার (২ মে) নভোচারী মাইকেল হপকিন্স, ভিক্টর গ্লোভার, শ্যানন ওয়াকার ও সোইচি নোগুচিকে নিয়ে স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুল ফ্লোরিডার পানামা শহরের উপকূলে অবতরণ করেন। চারজনের মধ্যে তিন জন যুক্তরাষ্ট্রের ও সোইচি নোগুচি জাপানের মহাকাশ গবেষণা সংস্থার নভোচারী। নাসার বাণিজ্যিক ক্রু সার্ভিস প্রোগ্রামের অংশ হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে নভোচারীদের বহন করে নিয়ে আসে ড্রাগন ক্যাপসুল।