
আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের পরিচালক ইউসি কোহেন সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে ইরান প্রসঙ্গে আলোচনা করেছেন তারা। ইসরায়েলের গণমাধ্যমগুলো গতকাল রবিবার এ তথ্য জানিয়েছে। ইসরায়েলের একটি টিভি চ্যানেল জানায়, কুহান ওয়াশিংটনের স্থানীয় সময় গত শুক্রবার সন্ধ্যায় হোয়াইট হাউজে বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাতে তারা মধ্যপ্রাচ্যে ইরানের কথিত হুমকি ও অন্যান্য বিষয়ে আলোচনা করেন। মোসাদ প্রধান ইরানের পরমাণু সমঝোতায় না ফিরতে বাইডেনকে অনুরোধ করেছেন বলেও জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। খবরে বলা হয়, বাইডেনের সঙ্গে কুহানের সাক্ষাতের আগে তার সঙ্গে ফোনে কথা বলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বাইডেনের সঙ্গে ইরান প্রসঙ্গে কী কথা বলতে হবে তা কুহানকে শিখিয়ে দেন নেতানিয়াহু।