
আন্তর্জাতিক ডেস্কঃ বেশ কয়েকটি বিস্ফোরণে আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি স্কুলে কমপক্ষে ৪০ জন নিহত হয়েছে, আহত হয়েছে অর্ধশতাধিক মানুষ। গতকাল শনিবার এ ঘটনা ঘটে। হামলায় হতাহতদের বেশির ভাগই ছাত্রী। সায়েদ উল শুহাদা নামের একটি স্কুল থেকে শিক্ষার্থীরা বের হওয়ার সময় বিস্ফোরণ ঘটানো হয়। আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি এ হামলার জন্য তালেবান জঙ্গিদের দায়ী করেছেন। যদিও তালেবান তাত্ক্ষণিকভাবে হামলার সঙ্গে সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে। এ হামলার নিন্দা করে তারা এর সঙ্গে জড়িত নয় বলে জানিয়েছেন তালেবান মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ।