
আন্তর্জাতিক ডেস্কঃ চীনা রকেটের নিয়ন্ত্রণহীন ধ্বংসাবশেষ ভারত মহাসাগরে পড়েছে বলে দাবি করেছে বেইজিং। রোববার (০৯ মে) বেইজিং এর স্থানীয় সময় সকাল ১০টা ২৪ মিনিটে ধ্বংসাবশেষ ভারত মহাসাগরে পড়ে। খবর সাউথ চায়না মর্নিং পোস্টের। আন্তর্জাতিক গণমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, বাংলাদেশ সময় সকাল সাড়ে আটটার দিকে রকেটটির ধ্বংসাবশেষ মালদ্বীপের ওপর দিয়ে পৃথিবীতে পুনরায় প্রবেশ করে। এরপর সেটি ভারত সাগরে আছড়ে পড়ে। এর আগে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মাইক হাওয়ার্ড জানান, ৮ মে পৃথিবীর কক্ষপথে ফিরে আসতে পারে চীনা রকেটটি।