News71.com
 International
 13 May 21, 08:53 AM
 350           
 0
 13 May 21, 08:53 AM

আফগানিস্তানের ৭৫ শতাংশ খনিই সরকারের বেদখলে।।

আফগানিস্তানের ৭৫ শতাংশ খনিই সরকারের বেদখলে।।

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের খনি ও পেট্রোলিয়াম মন্ত্রণায়য়ের (এমওএমপি) একটি জরিপে দেখা গেছে, দেশটির বিভিন্ন অঞ্চলে থাকা ৭৪৮টি খনির ভেতরে প্রায় ২৮৩টি তালেবানরা নিয়ন্ত্রণ করে। ২৮১টির নিয়ন্ত্রণ রয়েছে সরকারের হাতে। আর বাকিগুলো প্রভাবশালীরা নিয়ন্ত্রণ করছে। মন্ত্রণালয়টি দেশব্যাপী খনির সাইটগুলোর তথ্য সংগ্রহ করেছে। এমওএমপির একটি সূত্র ফাহাজক আফগান নিউজকে সেই তথ্যের ভিত্তিতে তথ্য সরবরাহ করেছে। তিনি বলেন, ২০১৮ এবং ২০২০ সালের মধ্যে এতথ্য সংগ্রহ করা হয়েছে। তথ্যের মধ্যে খনিজ ক্ষেত্রগুলোর সংখ্যা, খনিগুলোর অবস্থান, যারা সেগুলো নিয়ন্ত্রণ করে এবং খনিজগুলোর ধরন অন্তর্ভুক্ত রয়েছে। 

 

সরকারের নিয়ন্ত্রণাধীন খনির অঞ্চলগুলো হচ্ছে কাবুলে ১৩৯, বাদাখশানে ৩, ফারাহে ২৪, লোগরে ১৯, খোঁজে ১৩ এবং অন্য ১১টি প্রদেশে ৪৯টি। তালেবানদের নিয়ন্ত্রণাধীন খনির সাইটগুলো হচ্ছে বাদাখশানে ১৬৫, হেলমান্দে ১, নূরস্তানে ১১, কুনজিতে ও উরুজগানে আটটি করে এবং বাকি ২১টি প্রদেশ মিলিয়ে ৭২টি। একইভাবে, শক্তিশালীদের নিয়ন্ত্রণাধীন খনির সাইটগুলোর মধ্যে কনৌড়ের ১২৭, সমানগাঁয় ১০, বাগদানে ১০, ময়দানের ওয়ার্ডে নয়টি, কুন্দুতে ছয় এবং অন্য সাতটি প্রদেশের ২৭টি অন্তর্ভুক্ত রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন