News71.com
 International
 13 May 21, 08:54 AM
 472           
 0
 13 May 21, 08:54 AM

ফিলিস্তিনে হামলা মুসলিম বিশ্বের ও মানবতার অপমান।। মালয়েশিয়া প্রধানমন্ত্রী

ফিলিস্তিনে হামলা মুসলিম বিশ্বের ও মানবতার অপমান।। মালয়েশিয়া প্রধানমন্ত্রী

 

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনে পবিত্র আল-আকসা মসজিদে ইসরায়েলের সন্ত্রাসী হামলার বিরুদ্ধে এবার নিন্দা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দীন ইয়াসিন। বুধবার (১২ মে) এক বিবৃতিতে তিনি জানান, ইসরায়েল যে হামলা চালিয়েছে তা পুরোপুরি আন্তর্জাতিক আইন তাচ্ছিল্যের সামিল। ফিলিস্তিনিদের উচ্ছেদ ও তাদের মসজিদে হামলার চেষ্টায় চরম উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। মুহিউদ্দীন ইয়াসিন বিবৃতিতে বলেন, ‘রমজানের শেষ দিকে ফিলিস্তিনে আমাদের ভাই-বোনদের ওপর এই ঘৃণ্য হামলা মুসলিম বিশ্বকে অপমানিত করেছে; এমনকি মানবতাকেও।

 

তিনি আরও বলেন, এ হামলা মেনে নেওয়া যায় না। এজন্য ইসরায়েলকে অবশ্যই জবাবদিহি করতে হবে। বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এ সংকট নিরসনে কঠোর অবস্থানের আহ্বান জানিয়েছেন মালয়েশিয়া প্রধানমন্ত্রী। গত সপ্তাহে শুরু হয় জেরুজালেমে শেখ জারাহ এলাকাকে কেন্দ্র করে ইসরায়েলি-ফিলিস্তিনি উত্তেজনা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন