News71.com
 International
 13 May 21, 10:48 PM
 361           
 0
 13 May 21, 10:48 PM

সর্বাধিক পরিবেশগত ঝুঁকিপূর্ণ ১০০ শহরের মধ্যে ৯৯টি এশিয়ায়।।

সর্বাধিক পরিবেশগত ঝুঁকিপূর্ণ ১০০ শহরের মধ্যে ৯৯টি এশিয়ায়।।

আন্তর্জাতিক ডেস্কঃ পরিবেশগত বিপর্যয়ের মুখে থাকা বিশ্বের ১০০টি শহরের মধ্যে ৯৯টিই এশিয়া মহাদেশের। আবার এর চার-পঞ্চমাংশ ভারত ও চীনে অবস্থিত। বৃহস্পতিবার প্রকাশিত পরিবেশগত ঝুঁকি পর্যালোচনা বিষয়ক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, জীবন বিনাশী দূষণ, জল সরবরাহে ঘাটতি, মারাত্মক তাপদাহ, প্রাকৃতিক বিপর্যয় ও জলবায়ু পরিবর্তনের কারণে ১৫০ কোটি মানুষের বসবাস চার শতাধিক বড় শহর উচ্চ বা অতিউচ্চ মাত্রার ঝুঁকিতে আছে।

পরিবেশগতভাবে সর্বাধিক ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় শীর্ষে রয়েছে এশিয়ার জনবহুল নগরী জাকার্তা। এই মহানগরী বন্যা ও তাপদাহের কারণে ইতিমধ্যে বিপর্যস্ত এবং আরো বাজে পরিস্থিতি আগামীতে দেখা দেবে। তবে বিশ্বের সবচেয়ে ঝুঁকিবহুল ২০টি শহরের ১৩টিই রয়েছে ভারতে। যেকোনো দেশের তুলনায় তাই ভারত ভবিষ্যতে ভয়ংকর পরিস্থিতি পড়তে যাচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন