News71.com
 International
 13 May 21, 10:53 PM
 347           
 0
 13 May 21, 10:53 PM

জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গনে ঈদ উদযাপন।।

জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গনে ঈদ উদযাপন।।

আন্তর্জাতিক ডেস্কঃ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ বৃহস্পতিবার (১৩ মে) উদযাপিত হচ্ছে মুসলিম বিশ্বের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। ফিলিস্তিনের মুসলমানরা জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে আজ সকালে ঈদের নামাজ আদায় করেছে। মুসলিম বিশ্ব ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর আনন্দের সঙ্গে উদযাপন করলেও গাজায় যেন এক অন্য রকম ঈদ। রক্তাক্ত এক ঈদ পার করছেন ফিলিস্তিনিরা। ইসরায়েল নিয়মিত হামলা চালাচ্ছে ফিলিস্তিনের এলাকাগুলোতে।

বৃহস্পতিবার সকালেও সেখানে বোমা হামলা অব্যাহত ছিল। অনেক ফিলিস্তিনির আজও ঘুম ভেঙেছে বোমার শব্দে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর দফায় দফায় বিমান হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অবরুদ্ধ এই ভূখণ্ডটি। বৃহস্পতিবার সকালেও বোমা বর্ষণ অব্যাহত রয়েছে। আর এর মধ্যেই উদযাপনহীন রক্তাক্ত এক ঈদ পার করছেন ফিলিস্তিনিরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন