News71.com
 International
 14 May 21, 07:45 PM
 414           
 0
 14 May 21, 07:45 PM

গাজায় যতক্ষণ প্রয়োজন ততক্ষণ সামরিক অভিযান।। ইসরায়েলের প্রধানমন্ত্রী

গাজায় যতক্ষণ প্রয়োজন ততক্ষণ সামরিক অভিযান।। ইসরায়েলের প্রধানমন্ত্রী

 

আন্তর্জাতিক ডেস্কঃ গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান ‘যতক্ষণ প্রয়োজন ততক্ষণ অব্যাহত থাকবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু শুক্রবার ভোরে এমনই একটি বিবৃতি দিয়েছেন। এই তথ্য জানিয়েছে জেরুজালেম পোস্ট।

 

এদিকে, গত কয়েক দিন ধরে উত্তপ্ত ফিলিস্তিন ও ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের বিমান হামলায় এ পর্যন্ত কমপক্ষে ১১৯ জন ফিলিস্তিনি মারা গেছেন। প্রতিবাদে হামাসের পাল্টা দেড় সহস্রাধিক রকেট হামলায় দিশাহারা ইসরায়েল। এমন পরিস্থিতিতে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। ক্রমবর্ধমান এই হামলা-পাল্টা হামলার জেরে তেল আবিবের সব ফ্লাইট বাতিল করেছে ইউরোপীয় এয়ারলাইনগুলো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন