
আন্তর্জাতিক ডেস্কঃ করোনার বিরুদ্ধে কার্যত জয় ঘোষণা করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। করোনার টিকা নেওয়া হয়ে গেলে মাস্ক পরার দরকার নেই। মানতে হবে না সামাজিক দূরত্ববিধিও। শুক্রবার এমনটিই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে যারা এখনো টিকা নেননি, তাদের অবশ্যই মাস্কসহ অন্যান্য ভাইরাস থেকে প্রতিরক্ষার সরঞ্জাম পরতে হবে।
শুক্রবার সকালে টুইট করে বাইডেন জানান, কভিডের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ে আজ আমেরিকার জন্য বিশেষ দিন। সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেন্টশন (সিডিসি) জানিয়েছে টিকাকরণ সম্পন্ন হয়ে গেলে আর মাস্ক পরতে হবে না। এত পরিশ্রমের পর অবশেষে একটু শান্তি। এখন ভ্যাকসিন পাওয়াও আরো সহজ।