
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গে করোনায় গত ২৪ ঘণ্টায় ১৩৬ জন মারা গেছেন যা একদিনে সর্বোচ্চ। শুক্রবার স্বাস্থ্য দফতর জানিয়েছে, নতুন করে আক্রান্তের সংখ্যা ফের প্রায় ২১ হাজারের কাছে পৌঁছেছে। উত্তর ২৪ পরগনায় নতুন করে ৪ হাজারের বেশি সংক্রমিত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় কলকাতায় আক্রান্ত প্রায় ৪ হাজার। আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়তে থাকায় সংক্রমণের মোট হার পৌঁছেছে ৯.৬৮ শতাংশে যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। স্বাস্থ্য অধিপপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৮৪৬ জন।