News71.com
 International
 17 May 21, 10:56 PM
 300           
 0
 17 May 21, 10:56 PM

নারী কর্মীর সঙ্গে শারীরিক সম্পর্কের জেরে মাইক্রোসফট ছাড়েন বিল গেটস।।

নারী কর্মীর সঙ্গে শারীরিক সম্পর্কের জেরে মাইক্রোসফট ছাড়েন বিল গেটস।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ মাইক্রোসফটের এক নারী কর্মীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন বিল গেটস। দুই দশকেরও আগের সেই ঘটনায় প্রতিষ্ঠাতার বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল মাইক্রোসফট করপোরেশন। সেই তদন্তের জেরেই আন্তর্জাতিক এই সংস্থার বোর্ড থেকে সরে দাঁড়াতে হয় বিল গেটসকে। রোববার প্রকাশিত ওয়ালস্ট্রিট জার্নালের প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। ওই নারীর  সঙ্গে যখন বিল গেটসের প্রেম হয় তখন স্ত্রী মেলিন্ডার সঙ্গে তার বিয়ের বয়স ৬ বছর।খবরে বলা হয়, ঘটনা দু’দশকের পুরনো হলেও মাইক্রোসফট এ বিষয়ে অবগত হয় ২০১৯ সালের শেষদিকে। মাইক্রোসফটের এক নারী প্রযুক্তিবিদ চিঠি দিয়ে বিলের সঙ্গে বহু বছরের শারীরিক সম্পর্কের কথা জানায়।

 

এ বিষয়ে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছিল সংশ্লিষ্ট বোর্ড। পরে নিরপেক্ষ তদন্তের জন্য মাইক্রোসফটের সঙ্গে যুক্ত নয় এমন একটি আইনি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু এর কিছুদিন পরই বিল গেটস পদত্যাগ করেন। ফলে থমকে যায় তদন্ত। ওয়ালস্ট্রিট জার্নালের ওই প্রতিবেদনে বিল গেটসের এক মুখপাত্রের বরাত দিয়ে বলা হয়েছে, দুই দশক আগে বিল এমন একটি প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। তবে তা শেষ হয়েছিল বন্ধুত্বপূর্ণভাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন