News71.com
 International
 17 May 21, 11:01 PM
 295           
 0
 17 May 21, 11:01 PM

ওআইসির বৈঠকে গাজায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা।।

ওআইসির বৈঠকে গাজায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে চলমান লড়াই যে রকম তীব্র হয়ে উঠেছে, তাতে খুব শিগগিরই এই সংঘাত একটি 'পূর্ণাঙ্গ যুদ্ধে' রূপ নিতে যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। গাজায় ক্রমাগত বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করে চলেছ ইসরায়েল। এমন পরিস্থিতিতে জরুরি বৈঠকে বসেছিল মুসলিম ৫৭ জাতির সংস্থা ওআইসি।

 

রবিবার (১৬ মে) সৌদি আরবের বিশেষ অনুরোধে ওআইসির দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ওই ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে বৈঠকে ফিলিস্তিনকে ইসরাইলের বর্বর হামলা থেকে রক্ষা করার কোনো পদক্ষেপ বা কার্যকরী সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। তবে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়ে একটি প্রস্তাব পাস হয়েছে। প্রস্তাবে ইসরায়েলের নৃশংস আগ্রাসনের কঠোর নিন্দা এবং একই সঙ্গে জাতিসংঘ সনদের প্রতি সম্মান জানিয়ে ইসরায়েলকে অবিলম্বে যুদ্ধ বন্ধ ও দখলদারিত্বের অবসান ঘটানোর আহ্বান জানানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন