News71.com
 International
 17 May 21, 11:02 PM
 353           
 0
 17 May 21, 11:02 PM

ইসরাইলে অস্ত্র সরবরাহে ইতালির বন্দর শ্রমিকদের অস্বীকৃতি।।

ইসরাইলে অস্ত্র সরবরাহে ইতালির বন্দর শ্রমিকদের অস্বীকৃতি।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ইহুদিবাদী ইসরাইল সরকারের কাছে অস্ত্রের চালান সরবরাহে সহযোগিতা করতে অস্বীকৃতি জানানোর পরিকল্পনা নিয়েছে ইতালির বন্দর শ্রমিকরা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি সেনারা বর্বর আগ্রাসন ও হত্যাযজ্ঞ চালানোর প্রেক্ষাপটে অস্ত্র চালান সরবরাহে সহযোগিতা না করার এই সিদ্ধান্ত নিলো তারা। অস্ত্রের একটি চালান ইসরাইলে যাচ্ছে এমন তথ্য পাওয়ার পর ইতালির লিভোরনো শহরের বন্দর শ্রমিকরা তাতে সহযোগিতা না করার সিদ্ধান্ত নেয়। ইতালির অনলাইন পত্রিকা কন্ট্রোপিয়ানো এ খবর দিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন