News71.com
 International
 17 May 21, 11:03 PM
 351           
 0
 17 May 21, 11:03 PM

সিনোভ্যাকের উৎপাদন বন্ধ করে দিল ব্রাজিল।।

সিনোভ্যাকের উৎপাদন বন্ধ করে দিল ব্রাজিল।।

আন্তর্জাতিক ডেস্কঃ ভ্যাকসিনের প্রয়োজনীয় উপাদান না পাওয়ায় চীনা ভ্যাকসিন সিনোভ্যাকের উৎপাদন বন্ধ করেছে ব্রাজিল। চীনের সাথে কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের জের ধরে ভ্যাকসিনের উপাদান পাঠানো বন্ধ রেখেছে চীন। ব্রাজিলের সাও পাওলো কতৃপক্ষ বলছে, সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের টিকা তৈরির জন্য প্রয়োজনীয় উপাদান শেষ হয়ে গেছে এবং চীনও পাঠানো বন্ধ করে দিয়েছে।  

 

সাও পাওলো সরকার ভ্যাকসিন উৎপাদন বন্ধের জন্য চীনের এই দেরিতে উপাদান পাঠানোকে দোষারোপ করছেন। সেই সঙ্গে তিনি বলেন, আগে যে চীনের কড়া সমালোচনা করা হয়েছে তার জন্য সরকারের উচিত বেইজিং এর কাছে ক্ষমা চাওয়া। ভ্যাকসিনের উৎপাদনের জন্য বুটানটান বায়োকেমিক্যাল সেন্টারকে  উপাদান পাঠিয়ে আসছিল চীন। বুটানটানের পরিচালক প্রেস ব্রিফিংয়ে জানান, ১৩ মে চীনের যে শিপমেন্ট আসার কথা ছিলো তা আসেনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন