News71.com
 International
 17 May 21, 11:04 PM
 372           
 0
 17 May 21, 11:04 PM

যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে মৃত্যু ছয় লাখ ছাড়াল।।

যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে মৃত্যু ছয় লাখ ছাড়াল।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন কোটি ৩৭ লাখ ১৫ হাজার ৯৫১ জন এবং মারা গেছে ছয় লাখ ১৪৭ জন। দেশটিতে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে দুই কোটি ৭১ লাখ ৩৬ হাজার ২০ জন এবং বর্তমানে আক্রান্ত রয়েছে ৫৯ লাখ ৬৯ হাজার ৭৮৪ জন।

 

যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার ৯৮ শতাংশ এবং মারা যাওয়ার হার দুই শতাংশ। এদিকে সারাবিশ্বে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১৬ কোটি ৩৭ লাখ ৯ হাজার ৭৬ জন এবং মারা গেছে ৩৩ লাখ ৯২ হাজার ৯৬৫ জন। বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ১৪ কোটি ২১ লাখ ৬১ হাজার ৩২৫ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে এক কোটি ৮১ লাখ ৫৪ হাজার ৭৮৬ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন