News71.com
 International
 17 May 21, 11:05 PM
 352           
 0
 17 May 21, 11:05 PM

মন্ত্রী ফিরহাদ হাকিম সিবিআইয়ের হাতে আটক।।

মন্ত্রী ফিরহাদ হাকিম সিবিআইয়ের হাতে আটক।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ কলকাতার সাবেক মেয়র, তৃণমূলের বিধায়ক এবং মন্ত্রী ফিরহাদ হাকিমকে আটক করেছে সিবিআই। আজ সোমবার সকালে তার বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। সকাল ৯টা নাগাদ তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আটক অবস্থায় বাড়ি থেকে বের হতে গিয়ে ফিরহাদ হাকিম বলেন, আমাকে গ্রেপ্তার করা হলো নারদ মামলায়। সিবিআই গ্রেপ্তার করল। 

 

আজ সোমবার সকালেই মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়কে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয়। তাদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিছুদিন আগেই নারদ মামলায় চার্জশিট গঠনের অনুমতি দিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সেই মামলার সূত্রেই সিবিআই কর্মকর্তারা কার্যক্রম শুরু করেছেন বলে শোনা যাচ্ছে। যদিও সিবিআই-এর পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন