
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গের চার প্রভাবশালী রাজনীতিকের মামলা নাটকীয় মোড় নিয়েছে। সোমবার (১৭ মে) সিবিআইয়ের বিশেষ আদালতের রায়ের ওপর স্থগিতাদেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। এদিকে গ্রেপ্তার মদন ও শোভন অসুস্থ হয়ে পড়লে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৯ মে) পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। নারদা ঘুষ কেলেঙ্কারিতে মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখার্জি, এমএলএ মদন মিত্র ও শোভন চ্যাটার্জিকে সোমবার সকালে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তাদের জামিন দিয়েছিল কলকাতার ব্যাংকশাল কোর্টের সিবিআই বিশেষ আদালত। কিন্তু হাইকোর্ট সেই জামিন স্থগিত করে দিলে তাদের প্রেসিডেন্সি জেলে নেওয়া হয়। রাত সাড়ে ৩টার দিকে মদন ও শোভন অসুস্থ হয়ে পড়েন। তাদের এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর সুব্রতকে হাসপাতালে নেওয়া হলেও ফের জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে।