
আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলের বর্বর হামলা অব্যাহত রয়েছে। হামাসের ভূগর্ভস্থ সুড়ঙ্গ থেকে রকেট হামলায় বিপাকে পড়েছিল গোটা ইসরায়েল। চলমান সংঘাতে দেশটির বিভিন্ন শহরে গাজা থেকে বৃষ্টির মতো রকেট হামলা চালানো হয়। বিমান হামলা চালিয়ে হামাসের সেই ভূগর্ভস্থ সুড়ঙ্গ ধ্বংস করতে সক্ষম হয়েছে বলে দাবি করেছেন ইসরায়েল।
সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী মঙ্গলবার (১৮ মে) সকাল থেকে গাজার অন্তত ৬৫টি স্থানে বিমান হামলা চালানো হয়েছে। এই হামলায় ৬০টি জঙ্গিবিমান অংশ নেয়। গাজার পশ্চিমের আর-রামাল এলাকায় সবচেয়ে বেশি হামলা হয়েছে বলে জানা গেছে। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র হিদাই জিলম্যান এক সংবাদ সম্মেলনে বলেছেন, মাত্র আধা ঘণ্টায় আমরা ৬৫টি স্থানে আঘাত হেনেছি। ফিলিস্তিনি সংগ্রামীদের কয়েক কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ ধ্বংস করতে সক্ষম হয়েছে ইসরায়েলি বিমান বাহিনী।