News71.com
 International
 19 May 21, 11:42 AM
 370           
 0
 19 May 21, 11:42 AM

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৩৪ লক্ষাধিক।।

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৩৪ লক্ষাধিক।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ মহামারি করোনাভাইরাসের তাণ্ডবে কাবু বিশ্ববাসী। যত দিন যাচ্ছে তত ভয়ংকর হয়ে উঠছে এ ভাইরাস। প্রতিদিন বেড়েই চলছে মৃতের সংখ্যা, আক্রান্তও হচ্ছে লাখো মানুষ। মহামারি এ ভাইরাসের নতুন ভারতীয় ধরন মানুষের মনে আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে। করোনার টিকা আবিষ্কার হলেও এখনো কাটেনি আতঙ্ক। এরই মধ্যে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩৪ লাখ ১৮ হাজার এবং আক্রান্ত হয়েছেন ১৬ কোটি ৪৮ লাখেরও বেশি মানুষ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন