
আন্তর্জাতিক ডেস্কঃ মহামারি করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বিশ্বব্যাপী সংক্রমণ ও মৃত্যু হু-হু করে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্ব করোনায় আক্রান্ত হয়ে প্রাণ গেছে প্রায় ১৩ হাজার মানুষের। এতে নতুন করে আক্রান্ত রোগীর সংখ্যা ছাড়িয়েছে প্রায় ৬ লাখ ৫০ হাজার। বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৬ কোটি ৫৫ লাখ। এ সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩৪ লাখ ৩১ হাজার।
বৃহস্পতিবার (২০ মে) সকালে ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ গেছে প্রায় ১২ হাজার ৭৯১ জনের। এতে বিশ্বে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ লাখ ৩১ হাজার ৯ জনে। এতে নতুন করে আক্রান্ত হয়েছে প্রায় ৬ লাখ ৫০ হাজার ৫৮১ জন। মহামারির দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ কোটি ৫৫ লাখ ৩৭ হাজার ৭৮৪ জনে।