News71.com
 International
 20 May 21, 06:21 PM
 316           
 0
 20 May 21, 06:21 PM

আগামী কয়েকদিনের মধ্যে যুদ্ধ বিরতি হতে পারে।। হামাস নেতা

আগামী কয়েকদিনের মধ্যে যুদ্ধ বিরতি হতে পারে।। হামাস নেতা

 

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলের নেগেভ শহরের পশ্চিমে সাদিরুত এলাকায় রকেট হামলা চালানোর পর এবার ইসরায়েলের সেনাভর্তি একটি বাসে ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। বৃহস্পতিবার (২০ মে) হামাসের সামরিক শাখা ইজাদ্দিন আল-কাসসাম ব্রিগেড দাবি করেছে, সকালে সেনাভর্তি বাসে ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার পরপরই ওই স্থানে ব্যাপকভাবে মর্টারের গোলা নিক্ষেপ করা হয়। তবে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, ওই বাস খালি ছিল এবং একজন সেনা সামান্য আহত হয়েছেন।

 

ইসরায়েলের দক্ষিণাঞ্চলে রকেট হামলার সাইরেন বাজানোর পর সেনাভর্তি বাসে হামলার খবর এলো। এর আগে আট ঘণ্টা পর্যন্ত কোনো রকেট হামলা হয়নি। এদিকে ইসরায়েলি ও আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, আগামী দু-একদিনের মধ্যে যুদ্ধবিরতি হতে পারে। হামাসের উপপ্রধান মুসা আবু মারজুকের বরাত দিয়ে বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন