
আন্তর্জাতিক ডেস্কঃ সারাবিশ্বের করোনা পরিস্থিতি বিপর্যস্ত। এরইমধ্যে অনেক করোনা আক্রান্তদের শরীরে দেখা দিয়েছে ব্ল্যাক ফাংগাস নামক ছত্রাকের সংক্রমণ। দূর্বল শরীরে বাসা বাঁধে ব্ল্যাক ফাংগাস। এখন পর্যন্ত মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাংগাসে আক্রান্ত হয়ে অনেকের মৃত্যু হয়েছে।
এবার ব্ল্যাক ফাংগাসের পর হোয়াইট ফাংগাসের দেখা মিলেছে ভারতের বিহারে। আর এই হোয়াইট ফাংগাসকে ব্ল্যাক ফাংগাসের চেয়ে কয়েকগুণ ভয়াবহ বলছে চিকিৎসকরা।
হোয়াইট ফাংগাসঃ বিহারে চারজনের শরীরে হোয়াইট ফাংগাস দেখা গেছে। তাদের চারজনই করোনা থেকে সেরে উঠেছেন। এরমধ্যে একজন চিকিৎসকও রয়েছেন। তবে অন্য কোন রাজ্যে এখনো হোয়াইট ফাংগাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। হোয়াইট ফাংগাসকে কয়েকগুণ ভয়াবহ বলছেন চিকিৎসকরা। ব্ল্যাক ফাংগাসের মত হোয়াইট ফাংগাস ফুসফুস,কিডনি,পেট, শরীরের গোপন অংশ, এমনকি নখে সংক্রমণ ঘটায়। গর্ভবতী নারী ও শিশুদের জন্য ভয়াবহ হতে পারে হোয়াইট ফাংগাস। এজন্য সুস্থ থাকতে সবার আগে উচিত স্বাস্থ্যবিধি মেনে চলা।