
আন্তর্জাতিক ডেস্কঃ আজ শুক্রবার ভোরের দিকে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। গাজা ও ফিলিস্তিনের অঞ্চলগুলোতে হাজার হাজার মানুষ যুদ্ধবিরতি উদযাপনের জন্য রাস্তায় নেমে এসেছেন। তারা হাতে পতাকা নিয়ে মিছিল করেন। সেই সঙ্গে ভি চিহ্নও দেখান। আলজাজিরার এক প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে।
এর আগে ফিলিস্তিনের গাজাকে টানা ১১ দিন রক্তাক্ত জনপদে পরিণত করা ইসরায়েল যুদ্ধবিরতির আনুষ্ঠানিক ঘোষণা দেয় গতকাল মধ্যরাতে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অফিস থেকে গাজায় হামলা বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। নেতানিয়াহুর অফিসের ঘোষণার আগে বৃহস্পতিবার ইসরায়েলের নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠকে যুদ্ধবিরতির এই সম্মতি আসে।