News71.com
 International
 22 May 21, 01:33 PM
 534           
 0
 22 May 21, 01:33 PM

গাজায় হাজার হাজার ফিলিস্তিনি ঘরহারা।।

গাজায় হাজার হাজার ফিলিস্তিনি ঘরহারা।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের শত শত ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, অন্তত এক হাজার পৃথক বাড়ি একেবারে ধ্বংস হয়ে গেছে। আল-জাজিরার ওই প্রতিবেদনে আরো বলেছে, আরো সাত শতাধিক বাড়ির বেশিরভাগ অংশ ধ্বংস হয়েছে এবং অন্তত ১৪ হাজার ঘরবাড়ি কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

এরই মধ্যে গাজায় ধ্বংস হয়ে যাওয়া ও ক্ষতিগ্রস্ত বাড়িগুলোতে ফিরে আসছে হাজার হাজার ফিলিস্তিনি। মূলত নিজেদের ঘরবাড়ির পরিস্থিতি দেখার জন্য তারা ছুটে আসছে। টানা ১১ দিন যুদ্ধ চলার পর ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। এর পর ফিলিস্তিনিরা স্বস্তি নিয়ে বাড়ির পথে রওনা হচ্ছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হচ্ছে। তবে বাড়ির অবস্থা যখন ধ্বংসস্তুপের মতো দেখছে তারা, অনেকেই কান্নায় ভেঙে পড়ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন