News71.com
 International
 22 May 21, 01:42 PM
 375           
 0
 22 May 21, 01:42 PM

পার্লামেন্ট ভেঙে দিলেন নেপালের প্রেসিডেন্ট।।

পার্লামেন্ট ভেঙে দিলেন নেপালের প্রেসিডেন্ট।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ নেপালের পার্লামেন্ট ভেঙে দিলেন সে দেশের প্রেসিডেন্ট বিদ্যা দেবি ভাণ্ডারি। সেই সঙ্গে সে দেশে সাধারণ নির্বাচনের সময়ও নির্ধারণ করে দিয়েছেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, করোনা মহামারি পরিস্থিতি বিবেচনা করে চলতি বছরের নভেম্বরে সাধারণ নির্বাচনের সময় নির্ধারণ করে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট।

 

আজ শনিবার হঠাৎ করেই পার্লামেন্ট ভেঙে দেওয়ার ঘোষণা আসে নেপালের প্রেসিডেন্টের তরফ থেকে। এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন তিনি। এর আগে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীর পদ হারানো কেপি শর্মা ওলি কিংবা বিরোধীদলীয় নেতা শের বাহাদুর, কেউই সরকার গঠনের জন্য সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেননি। গতকাল শুক্রবার পর্যন্ত সে ব্যাপারে সর্বশেষ সময় ছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন