News71.com
 International
 22 May 21, 09:30 PM
 373           
 0
 22 May 21, 09:30 PM

বিশ্বে করোনায় আক্রান্ত ১৬ কোটি ৬৫ লাখ মানুষ।।

বিশ্বে করোনায় আক্রান্ত ১৬ কোটি ৬৫ লাখ মানুষ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ সারা বিশ্বে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১৬ কোটি ৬৪ লাখ ৯৫ হাজার ৯১৬ জন এবং মারা গেছে ৩৪ লাখ ৫৮ হাজার ১৭২ জন। বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ১৪ কোটি ৭২ লাখ ৮২ হাজার ২৪৪ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে এক কোটি ৫৭ লাখ ৫৫ হাজার ৫০০ জন।

 

বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার ৯৮ শতাংশ এবং মারা যাওয়ার হার ২ শতাংশ। সারা বিশ্বে বর্তমানে করোনায় আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে ৯৮ হাজার ১০৭ জন এবং বাকিদের অবস্থা স্থিতিশীল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন