News71.com
 International
 24 May 21, 12:05 PM
 2453           
 0
 24 May 21, 12:05 PM

ভারতে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ৪৪৪৫ জন।।

ভারতে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ৪৪৪৫ জন।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা গত কয়েক দিনে কিছুটা কমলেও সোমবার আবার বেড়ে গেছে। গত ২৪ ঘন্টায় দেশটিতে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে। এদিন করোনা ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৪ হাজার ৪৪৫ জন। 

করোনা ভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সোমবার (২৪ মে) সকাল ৯টা পর্যন্ত ভারতে মারা গেছেন আরও প্রায় ৪ হাজার ৪৪৫ জন মানুষ এবং আক্রান্ত হয়েছেন ২ লাখ ২২ হাজার ৮৩৫ জন। এ নিয়ে ভারতে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হয়েছে ৩ লাখ ৩ হাজার ৭৫১ জনের এবং আক্রান্ত হয়েছেন ২ কোটি ৬৭ লাখ ৫১ হাজার ৬৮১ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ৩৭ লাখ ২০ হাজার ৯১৯ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন