
আন্তর্জাতিক ডেস্কঃ কভিড-১৯ মহামারির পর প্রথম বারের মতো এ বছর বিশ্বের ৬০ হাজার লোক হজ পালনের সুযোগ পাবেন বলে জানিয়েছে সৌদি আরব। রবিবার (২৩ মে) হজ বিষয়ক এক বিবৃতিতে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে মসজিদুল হারামের অফিসিয়াল টুইটারে এ খবর জানানো হয়। বিবৃতিতে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আগামী জুলাই মাসে অনুষ্ঠিতব্য হজে বিশ্বের বিভিন্ন দেশের ১৮-৬০ বছর বয়সী নাগরিকরা অংশগ্রহণের সুযোগ পাবেন। তবে করোনা মহামারির আগের সময়ের তুলনায় সীমিত সংখ্যক লোক এবারের হজে অংশ নেবেন।
বিবৃতিতে আরো জানানো হয়, সৌদির বাইরের দেশ থেকে মাত্র ৪৫ হাজার লোক এ বছরের হজে অংশগ্রহণের সুযোগ পাবেন। আর সৌদি থেকে ১৫ হাজার হজ পালনের সুযোগ পাবেন। সর্বমোট ৬০ হাজার লোক হজ পালনের সুযোগ পাবেন। গত ১৭ মে থেকে হজ বাস্তবায়নের প্রাথমিক ধাপ হিসেবে সৌদি আরব আন্তর্জাতিক ফ্লাইট চালু করেছে। চলতি বছরের ১৭-২২ জুলাই মুসলিমদের সর্ববৃহৎ সম্মিলন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।